মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ৮৫ লক্ষ টাকা মূল্যের মার্কিন ডলারসহ নারী পাসপোর্ট যাত্রী আটক।

আপডেট:

মোঃ জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধিঃ

আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে ভারত হতে আসা নাসরিন আক্তার নামে এক মহিলা পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়।
আটক নাসরিন কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে।

বেনাপোল চেকপোস্ট শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন জানান, এক যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে দেশে প্রবেশ করছে। এমন গোপন খবর পেয়ে, ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ঐ যাত্রী ইমিগ্রেশনে এসে পৌছালে তাকে আটক করা হয়। পরবর্তিতে তার ব্যাগ তল্লাশি করে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের আনুমানিক বাংলাদেশি মূল্য ৮৫ লাখ টাকা। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান
শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত