তাড়াইলে ১হাজার ৮৯৪ জন শিক্ষার্থী নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু  

0
52

রুহুল আমিন, নিজস্ব প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ (ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া জানান, এবার উপজেলায় মোট ১ হাজার ৪২৭ জন শিক্ষার্থী এস‌এস‌সি, ৩৮৪ জন শিক্ষার্থী দাখিল ও ৮৩ জন শিক্ষার্থী ভোকেশনালসহ মোট ১ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ১৩ জন শিক্ষার্থী অনুপুস্থিত ছিল। তিনি আরও জানান, উপজেলায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় এবং সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসাসহ মোট পরীক্ষা কেন্দ্র ৩টি ও ভেন্যু ১টি।

তাড়াইল থানার ওসি মনছুর আলী আরিফ বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার হলগুলো আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং অভিভাবকদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে ও তাদের নিরাপত্তায় সার্বিক সহযোগিতা করছি। যানজট নিরসনে সার্বক্ষণিক পুলিশ কাজ করে যাচ্ছে।

তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, নকল মুক্ত পরীক্ষা নিতে আমরা কঠোর অবস্থানে আছি। পরীক্ষায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here