কিশোরগঞ্জে ন্যাশনাল লাইফের ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সভা অনুষ্ঠিত 

0
51

 

রুহুল আমিন, নিজস্ব প্রতিনিধি:

দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসে ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

‘নিশ্চিত ভবিষ্যতের সুহৃদ সাথী’ শ্লোগানকে ধারণ করে সাফল্য ও অগ্রগতির ৪০ বছরের ন্যশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড রবিবার (২৫ ফেব্রুয়ারী) কিশোরগঞ্জ মনিটরিং এরিয়া অফিসের আয়োজনে বেলা ১১ টায় ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসা পরিকল্পনা উন্নয়ন সভায় পর পর তিনবার স্বর্ণপদক প্রাপ্ত, সহকারী ভাইস প্রেসিডেন্ট, কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার এরিয়া প্রধান একে এম আসাদুল্লাহ খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীমা বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত, পর পর ৯ বার স্বর্ণপদকপ্রাপ্ত, ঢাকা প্রদান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার।

প্রধান অতিথি ঢাকা প্রদান কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাহার উদ্দিন মজুমদার বলেন, সঞ্চয়ের বিকল্প কোনো কিছু নাই, সঞ্চয়ের উপকারিতা যুবক বয়সও প্রয়োজন বৃদ্ধ বয়সেও প্রয়োজন, তাই আসুন সময় থাকতে প্রত্যেকে সঞ্চয় করি। আমরা একমাত্র দেশীয় কোম্পানি সুদীর্ঘ ৪০ বছর বিরতিহীন ভাবে গ্রাহকদের নিরলস সেবা দিয়ে যাচ্ছে। এই সেবা দিতে গিয়ে সেরাদের সেরা হয়েছে,দেশ এবং বিদেশে এক নম্বর কোম্পানি হিসাবে ন্যশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। অসংখ্য পুরস্কার আমাদের ঝুলিতে, গ্রাহকদের এখন আস্তার নাম ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।তাই আসুন এই কোম্পানিতে একটি বীমা করে পরিবারের আত্মিক সঞ্চয় নিরাপদ রাখি। ভবিষ্যতের জন্য পরিবারকে ঝুঁকি মুক্ত রাখি। তিনি আরও বলেন, বেসরকারি খাতে প্রথম জীবন বীমা কোম্পানী হিসেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সক্ষম হয়েছি। গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সময়মত বীমা দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে থাকি।

উক্ত ব্যবসা পরিকল্পনা ও উন্নয়ন সভায় কিশোরগঞ্জ মনিটরিং এরিয়ার তাড়াইল সাংগঠনিক অফিসের সহকারী জোনাল ইনচার্জ সুলতান মুহাম্মাদ নাসির উদ্দিন, প্রস্তাবিত পাকুন্দিয়া জোনের জোন প্রধান হাবিবা খাতুন, কটিয়াদি জোনের জোন প্রধান আরিফুল ইসলাম,
করিমগঞ্জ এজেন্সি অফিসের এজিএম আবু হানিফ, পাকুন্দিয়া, বাজিতপুর, অষ্টগ্রাম ও নান্দাইল উপজেলার ব্রাঞ্চ ম্যনেজার সহ অনেক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here