বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

প্রায় পাঁচ হাজার গরীব ওঅসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী জুয়েল

আপডেট:

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর রায়পুরা উপজেলায় একে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে রায়পুরার গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (৯ এপ্রিল) দিনব্যাপী রায়পুরা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পাড়াতলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস কামাল জুয়েলের পক্ষ থেকে প্রায় পাঁচ হাজার গরীব ও অসহায় নারী/পুরুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হিসেবে মহিলাদের জন্য শাড়ী ও পুরুষদের জন্য লুঙ্গি বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

 

ফেরদৌস কামাল জুয়েল জানান, এই একে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়ণে দীর্ঘদিন ধরে জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে থেকে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যানুযায়ী ঈদ উপহার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আগামীতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা পৌর আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিক আফজাল সজিব,পাড়াতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও সহকারী শিক্ষক আমজাদ হোসেন, শরিফুল ইসলাম বাবু, পাড়াতলী ছাত্রলীগের সভাপতি ছানি রাজ সহ আরো অনেকে।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত