রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক
ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের তাড়াইল শতদল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির উদ্যোগে এতিম, অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) উপজেলার দিগদাইড় ইউনিয়নের উত্তর বরুহা মোড় সংলগ্ন গেদু ভূঁইয়া সুপার মার্কেট “শতদল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি”র কার্যালয়ে এতিম, অসহায় শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় শতদল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী, সিইও সেলিম আহম্মেদ ও সিনিয়র ম্যানেজার মাজহারুল ইসলাম বাবু ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজহারুল ইসলাম বাপ্পী জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতিষ্ঠান। তিনি বলেন, এতিম, অসহায় শিক্ষার্থীরা ঈদ বস্ত্র পেয়ে তারা খুবই আনন্দিত।


