মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার সভাপতি ইউনুছ আলী খানের অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট:

টঙ্গীবাড়ি মুন্সীগঞ্জ ঈদ সামগ্রী বিতরণ বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার সভাপতি ইউনুছ আলী খান। গ্রামে বাড়িতে অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি।

গত ৭ এপ্রিল, রবিবার মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী উপজেলার দীঘিরপাড় কান্দার বাড়ীতে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এ কে এম আসুনাল করিব সাধারণ সম্পাদক টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামীলীগ, প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি আ্যডভোকেট ড. মশিউর মালেক। বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা হক কনিকা, আজীবন সদস্য আইরিন আহমেদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুপ্রীমকোর্ট শাখার সদস্য সোলাইমান সহ প্রমুখ।

বিজ্ঞাপন

পরিচালনায় ছিলেন, রবিন, বিথী আক্তার, আবেদুর রহমান, সাজেদা সুলতানা প্রমুখ।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মানি শাখার সভাপতি ইউনুছ আলী খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতিগত ঐতিহ্য। ‘ধর্ম যার যার উৎসব সবার’ মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তি আজ দেশের সর্বমহলে প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে মিলেমিশে ধর্মীয় উৎসব পালন করছে। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই। সবসময় আমাদের এই ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সব নেতাকে নির্দেশ দিয়েছেন এবার ঈদে নিজেদের পোশাক-প্রসাধনী না কিনে ওই টাকা যাতে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তার নির্দেশমতে বিভিন্ন অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত