মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

সোনারগাঁয়ে কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট:

আলআমিন কবির সোনারগাঁও নারায়নগঞ্জ।

 

বিজ্ঞাপন

আনন্দঘন পরিবেশে সোনারগাঁয়ে কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আয়োজনে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হাজী শাহ মোঃ সোহাগ রনি,

সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা কৃষক লীগের

যুগ্ন আহ্বায়ক

কাজী বাবুল,গাজী মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, মহিলা যুগ্ন আহ্বায়ক তাসলিমা জাহান পপি, শাহাজাদী আক্তার সুমি, জুলেখা আক্তার সদস্য আবু বক্কর জুম্মন ও আলতাফ হোসেন, সুজন আহমেদ, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা ও সোনারগাঁও উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ. এম জাহাঙ্গীর ও সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী ইন্জি : আজহারুল ইসলাম সুক্ষন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীরা।

এর আগে উপজেলা কৃষক লীগ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে।

 

 

আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল নেতাকর্মী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত