মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

বারইয়ারহাটে সমাজকর্মী মহসিন ভূঁইয়ার উদ্যোগে শরবত বিতরণ

আপডেট:

মিরসরাই প্রতিনিধি::

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র এস এম তাহের ভূঁইয়ার বড় ছেলে ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মহসিন ভূঁইয়া কর্তৃক তাপ দাহে একটু প্রশান্তির লক্ষ্যে বারইয়ারহাট পৌরসভা বাজার এর শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়। রবিবার (২৮ এপ্রিল) সকালে পৌরসভার বিভিন্ন স্থানে এই শরবত বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

শরবত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফজলুল করিম,আজিজ,সাগর,রিয়াদ,আল শাহারিয়া রাভি সহ অন্যান্যরা ।

বিজ্ঞাপন

 

 

এই সময় সমাজকর্মী মহসিন ভূঁইয়া বলেন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে, এই কষ্টের মাঝে মানুষকে একটু সস্তি দেওয়ার জন্য শরবত বিতরণ কর্মসূচী গ্রহণ করে ওয়েল ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার।সাধারণ মানুষের সাথে সবসময়ই থাকতে পারাটা আল্লাহ তায়ালা রহমত বলে উল্লেখ করেন তিনি। এই গরমে শ্রমজীবী মানুষের পাশে থাকতে সামাজিক ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ সকলের এগিয়ে আশার আহ্ববান জানিয়েছেন। ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের পাশে আছে।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত