কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনায় ব্যস্ত দিন পার করছেন ইউনিয়নবাসী। করেরহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ ২৯ বছর ধরে সভাপতির দায়িত্বে থাকা সুলতান গিয়াস উদ্দিন জসিম।

এলাকায় ও নির্বাচনী মাঠে তিনি সবার পরিচিত মুখ। এলাকার যে কোন মানুষ সমস্যায় পড়লে ছুটে যান তিনি। ইউনিয়নের সকল বয়সী ও শ্রেনী পেশার মানুষের পরিচিত ও আপনজন সুলতান গিয়াস উদ্দিন জসিম । তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সকল কর্মকান্ডে জনগনের অংশ গ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন করতে চান। একইসাথে মাদক সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধসহ জনসচেতনতামূলক কর্মসুচি গ্রহন করতে চান তিনি। ইতোপূর্বে করোনাকালে তিনি ইউনিয়নবাসীর বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছেন।
তার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে রয়েছে বদ্ধ ভবানীতে অবস্থিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়, ছত্তরুয়া আব্দুল বারেক জামে মসজিদ, ছত্তরুয়া পালপাড়া শ্রীশ্রী কালী মন্দির, পশ্চিম জোয়ার রশিদিয়া প্রাথমিক বিদ্যালয় গেইট ও সাইড ওয়াল, করেরহাট কালী মন্দির গেইট, বায়তুল মামুর জামে মসজিদ সড়কের কালভার্ট, দক্ষিণ গেরামারায় অবস্থিত ফরেষ্ট অফিস বিলিয়ার পাড়া অজু খানা, জিলতলী জামে মসজিদের অজুখানা, মগ পাথর জামে মসজিদের ফ্লোর, দক্ষিণ অলিনগর হাসেম সড়ক কালভার্ট, দক্ষিণ অলিনগর সংযোগ সড়ক কালভার্ট, দীপেরটিলা সড়ক কালভার্ট, সামনের খিল গুচ্ছগ্রাম কালভার্ট, দক্ষিন গেরামারায় শতাধিক পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম প্রদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেছেন তিনি।

এলাকার বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলে জানা গেছে, দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতৃত্বের কারনে মিরসরাইয়ের মাটি ও গণমানুষের নেতা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাংসদ মাহবুবুর রহমান রুহেলের প্রিয় আস্থা ভাজন।

নবনির্বাচিত সাংসদ রুহেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে তিনি সক্ষম। তাঁকে ইউনিয়নের উন্নয়নের স্বার্থে ভোট দিতে চায় করেরহাটের জনগণ ।করেরহাট ইউনিয়নের উন্নয়নের জন্য তার বিকল্প নাই। যুব সমাজ, ছাত্র-শিক্ষক, শ্রমিক জনতা, বৃদ্ধ বণিতাসহ সকল শ্রেনী-পেশার মানুষ এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুলতান জসিমকে চেয়ারম্যান হিসেবে চায়।
সুলতান জসিম বলেন, আমি নির্বাচিত হলে সারাদেশের মধ্যে উন্নয়নের রোলমডেল হবে করেরহাট ইউনিয়ন পরিষদ। সন্ত্রাস, দূর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হবে । আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার লক্ষ্য।
সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার জসিম বলেন,দল মত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিলে অবশ্যই আমি বিপুল ভোটে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অত্র ইউনিয়নে উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন ইউনিয়নের বিভিন্নস্তরের মানুষ। করেরহাট ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই, সেই সাথে গণমানুষের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। ইউনিয়নের মানুষ আমাকে চাইলে ইনশাআল্লাহ আমি অবশ্যই বিজয়ী হবো। জাতীয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও রুহেল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে মিরসরাইয়ের উন্নয়নের অব্যাহত রাখতে আশা রাখি করেরহাটবাসী নির্বাচনে আমাকেই বেচে নিবে এই প্রত্যাশা করি।



