গত ৫ জুন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছে। নির্বাচনে কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। বিপুল ভোটারের উপস্থিতি লক্ষ্য করার যায়। এই নির্বাচনে প্রত্যকটি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে মিজানুর রহমান মজুমদার বেসরকারি ভাবে ছাগলনাইয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বলেন আমি ছাগলনাইয়া উপজেলা কে এস্মাট উপজিলা হিসাবে গড়ে সকলের সহযোগিতা চান। কোন রকম অনিয়ম, দূর্নীতে হবে না বলে ছাগলনাইয়া উপজেলাবাসী কে ওয়াদা করেন। অনেক জনের সাথে কথা বলে জানা যায় এই নির্বাচনটি ছিলো তাদের জন্য গুরুত্বপূর্ন। বি,এন, পি যদিও নির্বাচনে অংশগ্রহন করেনি তবে বি,এন, পি সমর্থক অনেকে মিজানুর রহমান মজুমদার কে ভোট দিয়েছেন। তারা বলেন এই পরিবর্তনের মাধ্যমে ভাইয়াদের কবল থেকে মুক্ত হওয়া যাবে আশা প্রকাশ করেন।

