হযরত বেল্লাল, স্টাফ রির্পোটার: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক জমা-জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরধরে গাছ পালা, অটো রিক্সা ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের একতার বাজার পাকার মাথা সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এতে দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত-ফজলু মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়া আহত হয়। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহত- আব্দুল জলিল মিয়া জানান, একই গ্রামের তার সহোদর ভাই ফুল মিয়া সহিত দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে বুধবার সন্ধ্যায় লাঠি নিয়ে আতঙ্কিতভাবে আমাদের উপর হামলা করে। এতে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা বেদনাযুক্ত জখম করেন। পরে এলাকাবাসীর সহায়তায় সুন্দরগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করি। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, জানান, এখন পর্যন্ত আমি কোন প্রকার লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

