মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

সুন্দরগঞ্জে আওয়ামীলীগের দুই নেতার ইন্তেকাল 

আপডেট:

হযরত বেল্লাল, স্টাফ রির্পোটার:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দুইজন নেতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ………রাজেউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার অসুস্থ জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম মঞ্জু ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রোববার উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী গ্রামে নিজ বাড়িতে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিকে উপজেলার রামজীবন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মনোয়ার হোসেন অসুস্থ জনিত কারণে শনিবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার বিকালে রামজীবন ইউনিয়নের বালারছিড়ায় নামাযে জানাযা শেষে কঞ্চিবাড়ি ইউনিয়নে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘ হতে রামজীবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তার দুলাভাই মোহাম্মদ আলীর বাড়িতে অবস্থান করছিলেন। আওয়ামীলীগের দুই নেতার মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীগণ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত