বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ফেনীর উন্নয়ন ও মানবিক সংগঠন ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির দোয়া ও মিলাদ

আপডেট:

ফেনী উন্নয়ন ও অগ্রযাত্রা তরান্বিত করতে ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি সংগঠনটির স্বপ্ন বাস্তবায়নের চিন্তা ও চেতান বিকাশের মানবিক মানুষ জনাব গোলাম মাওলা চৌধুরীর মায়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে FDC কেন্দ্রীয় কার্য্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ দোয়াতে এফডিসি সকল সদস্য উপস্থিত ছিলো। বিশ্বের সকল মুসলিমদের মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। বাংলাদেশ সুখ ও সমৃদ্ধি জন্য দোয়া করা হয়। গোলাম মাওলা চৌধুরী মাতা পিতা সহ এফডিসি সকল সদস্যদের যাদের পিতা মাতা কবরবাসী হয়েছেন সকলকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। পরে এফডিসি বৃক্ষ রোপনের জন্য আলোচনা পর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করেন শান্তি দা, আলোচনা করেন বাবুল পাটোয়ারী তিনি বিষয়টি ভালো ভাবে উপস্থাপন করেন। অনেক গুলো স্কুল, মাদ্রাসা ও এতিম খানায় চারা রোপনের সিদ্ধান্ত হয় এতে এফডিসি যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না একটি টিম নিয়ে দিন তারিখ ঠিক করে যাবেন বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত