বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

কটিয়াদীতে ধানক্ষেত থেকে গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

আপডেট:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধান ক্ষেত থেকে স্মৃতি আক্তার (২০) নামের এক গৃহবধূর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্মৃতি আক্তার কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া এলাকার মানিক মিয়ার মেয়ে। তিনি উপজেলার মসুয়া ইউনিয়নের প্রবাসী আমিনের স্ত্রী।

বিজ্ঞাপন

জানা যায়, নিহতের স্বামী প্রবাসে থাকায় হালুয়াপাড়া এলাকায় বাবার বাড়িতে থাকতেন স্মৃতি আক্তার। সবশেষ বৃহস্পতিবার স্বামী তাকে ১০ হাজার টাকা পাঠান এবং স্মৃতি আক্তার টাকা নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। পরে শুক্রবার সকালে হালুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেতে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, স্মৃতি আক্তারের দেহে শিয়াল কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত