বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

মোংলায় প্রতিপক্ষের মারধরে আহত বৃদ্ধা

আপডেট:

মোংলায় জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে ষাটোর্দ্ধ বৃদ্ধা ও তার পূত্রকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আহত বৃদ্ধা বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বৃদ্ধার ছেলে মো: রহিম ৪জনের নাম উল্লেখ করে মোংলা থানায় লিখিত অভিযোগে দায়ের করেন। অভিযুক্ত হলেন- কাইনমারী এলাকার মো: ফারুক, মো: রুবেল, মো: সুমন ও কহিনুর বেগম।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ও ভুক্তভোগীদের বাড়ি পাশাপাশি। অভিযুক্তরা আজ বুধবার বিকেলে ভুক্তভোগী খুকি বেগম (৬০) এর বাড়ির জমির সীমানায় জোর করে বেড়া লাগাতে যান। ভুক্তভোগী খুকি বেগম (৬০) এ সময় ওই জমি তাদের দাবি করে বেড়া লাগাতে বাধা দেন। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা বাধে। এর এক পর্যায়ে ফারুক, রুবেল ও সুমন খুকি বেগম (৬০) ও কহিনুর বেগম (৫৫) দুই বৃদ্ধকে মারধর শুরু করে। এতে করে বৃদ্ধের মাথা ফেটে জখম হয়। বৃদ্ধের চিৎকার শুনে তাকে বাচাতে ছুটে আসেন তার ছেলে মো: রহিম। এ সময় তাকেও মারধর করা হয়।

এবিষয়ে কথা বলার মতো প্রতিবেশীদের কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল নম্বর না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য নেওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত