বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

ফেনীর রাজাদিঘীর পশ্চিম পাড়ের রাস্তার বেহাল দশা

আপডেট:

ফেনী অন্যতম ব্যাস্ত সড়ক, রাজাদিঘীর পশ্চিম প্বাসে ফেনী রিপোর্টেস ইউনিট, টেনিস কোট, পুলিশের এ,এস,পি সার্কেল,হাট ফাউন্ডেশন সহ অনেকগুলো জরুরি সেবাদান কারি প্রতিষ্ঠানে যেতে হলে পশ্চিম প্বাসের রাস্তা ব্যবহার করতে হয়। পুলিশের গাড়ি,এম্বুল্যান্স, পথচারী পারাপারের রাস্তা টি বেহাল দশা দেখার কেউ নেই। দিঘির রাস্তা গুলোকে হকার দখল করে রেখেছে। কিন্তু প্রতিকারের কোনো উপায় নেই। জেলা পরিষদ ঘুমিয়ে আছে।রাতে অনেক পথচারী আলো বিহীন এই রাস্তায় চলাচল করতে গিয়ে পড়ে আহত হয়েছে। সাংবাদিকদের সংগঠন রিপোর্টস ইউনিট এই বিষয় নিয়ে কোন রিপোর্ট করেনি কেন? তারা কি হালুয়া রুটির জন্য সাংবাদিকতার মহান পেশাকে বেচে নিয়েছে, সাধারণ মানুষ তাদের কে গালি দিয়ে রাস্তাটি পার হয়। তারা সহ প্রশাসনের সকালে চেষ্টা করলে এতোদিনে রাস্তাটি ব্যবহার উপযোগী হয়ে উঠতো। কিছুদিন আগে জেলা পরিষদের ফেনীর রাজাদীঘি নিয়ে ঘটা করে অনেক কিছু করবে বলে গণমাধ্যমে জানায় এর কোন অদৃশ্য কারণে বেলুনের মতো চুপসে গেছে বলে জনগন বলাবলি করছে। তারা জেলা পরিষদকে ডাল তলোয়ার বিহীন মনে করে। বিষয়টি ফেনী ২ আসনের মাননীয় এম পি নিজাম উদ্দীন হাজারী ভেবে দেখবেন। অনেকে বলাবলি করছে যে মাননীয় এম পি নিজাম উদ্দীন হাজারী চাইলে তা হবে। তিনি কি তা করবেন?

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত