#তিতা_কথন
প্রকৃত মেধাবী যে সে বর্তমান সময়ে এসে শুধুমাত্র একটি সরকারি চাকরির জন্যে মরীয়া হয়না কিংবা হবেও না। (ঘুষ দুর্নীতি করে অর্থ বিত্ত্ব অর্জনের পথের লোভী যারা তাদের কথা কিন্তু হচ্ছেনা)
প্রকৃত মেধাবীদের জন্যে প্রচুর পথ খোলা। বিশ্ব জুড়ে প্রাইভেট সেক্টরে মেধাবীদের প্রচুর ডিমান্ড। কর্পোরেট দুনিয়াতে কে কোন দেশের নাগরিক, কে কালো, কে সাদা, কে তামাটে তা খুঁজেনা। বরং তারা মেধা, যোগ্যতা আর দক্ষতা খুঁজে অর্থাৎ প্রকৃত মেধাবীদের খোঁজে। যার মধ্যে এই তিন গুণ আছে দুনিয়াটা তার। সরকারি চাকুরির চেয়ে কয়েক গুন বেশি বেতন – সুবিধা তার জন্যে (সরকারি চাকুরির ঘুষ – দুর্নীতির অর্জন এই হিসেবে আসবার কথা নয়)।
এই দেশে এই সময়ে কর্পোরেট সেক্টরে বাইরের দেশের লোকেরা এসে চাকরি করে মোটা অঙ্কের সেলারি নিয়ে যায়, আর আমাদের বিশ্ববিদ্যালয়ের মুখস্থ বিদ্যায় পারদর্শী কথিত মেধাবীরা অযোগ্য বলে বেকার পড়ে থাকে।
০১.০৮.২০২৪
#তিতা_কথন_ফুরোলো_
#নটে_গাছটি_মুড়োলো_



