শুক্রবার, মার্চ ২০, ২০২৬

৬নং পাঠান নগর ইউনিয়নে পঞ্চগ্রাম লুন্ঠন ও হামলা মুক্ত

আপডেট:

দেশের সব জায়গায় লুণ্ঠনে ব্যস্ত গতরাতে ঢাকাতেও ডাকাতি হয়েছে। প্রতিপক্ষকে আঘাত করার ঘটনা ঘটেছে বহু জেলায় কিন্তু পঞ্চগ্রাম পাঠান নগর,পাঠান গড়, কাতালিয়া, সোনাপুর, লুন্ঠন ও হামলা থেকে মুক্ত ছিলো। কোন বাড়িতে বা কাছারী বাজারে কোন দোকানে লুটের ঘটনা হয়নি। গত তিন চারদিন সকলে আতংকে ছিলো।আজ রাত ৮টায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা রয়েছে। সরকার গঠন হলে পুলিশ দায়িত্ব নিবে কিন্তু ব্যতিক্রম শুধু ফেনী উপজেলার ছাগলনাইয়া উপজিলার পাঠান নগর ইউনিয়নে পঞ্চগ্রামে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়নি যুবদল ছাত্রদলের বা অন্যান্য দলে যারা রয়েছে তারা সবাই সম্প্রীতি বজায় রেখেছে সংখ্যালুগুরা রয়েছে নিরাপত। এইসব সম্ভব হয়েছে যুবদল নেতা শওকাত আকবর বিটু ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পিন্টু কোন ধরনের হানাহানি ঝগড়া বিবাদ বিরত রেখেছে সবাইকে । তারা একটি সুন্দর একটি ভোজের আয়োজন করেছে সকলদলের প্রতিনিধি নিয়ে রাতে খাবারের আয়োজন করেছে।তারা বলেছে এটি একটি নতুন বাংলাদেশ সংস্কৃতি এখানে কোন বিরোধে স্থান নেই। ভোজ শেষে শওকত আকবর বিটু ফেনী সহ সারা বাংলাদেশ আন্দোলনে শহিদ সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পিন্টু বলেছে আমরা সবাই অংশীদার মুক্তচিন্তা মুক্ত বাংলাদেশর। সকল শহীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। আমাদের শ্রদ্ধা রয়েছে তারা বীর এই দেশের।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত