শনিবার, মার্চ ২১, ২০২৬

এবার ২৩ টি দাবী নিয়ে স্টুডেন্ট এসোসিয়েশন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা হাজির হলো পৌরসভায়

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
এবার ২৩ টি দাবী নিয়ে স্টুডেন্ট এসোসিয়েশন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা হাজির হলো পৌরসভায়।
কিশোরগঞ্জ পৌরসভার নানা অনিয়মের অভিযোগ আছে অনেক আগে থেকেই, তার মধ্যে অন্যতম একটি হলো নতুন বাসা-বাড়ির ও বিল্ডিং নির্মানের অনুমতি নেয়ার জন্য গুনতে হতো মোটা অংকের টাকা। সেই সাথে আবর্জনা নিয়ে দ্বায়িত্ব অবহেলা।তাছাড়া Student Association Kishoreganj (SAK) এর সাধারণ শিক্ষার্থীরা আরো কিছু সমস্যা তুলে ধরেছে সেগুলি হলো,যেখানে সেখানে পানি জমে থাকা, অপরিকল্পিত ড্রেইন, ৬০% ড্রেইন অপরিষ্কারের কারনে বন্ধ হয়ে থাকা, রোড লাইট, অপরিকল্পিত শহর, অতিরিক্ত পরিমানে শহরে জ্যাম, মাত্রাতিরিক্ত অটোরিকশা, যেখানে সেখানে অটোরিকশার গ্যারেজ, ফুটপাত দখলমুক্ত করা, পৌরপার্ক নিয়ে নানা অনিয়মের অভিযোগ, পৌরসভাকে দূর্নীতি মুক্ত করা, ওপেন টেন্ডার এর ব্যাবস্থা করা, পৌরসভায় আরো লোকবল নিয়োগ করা, ট্রেড লাইসেন্স এর অনিয়ম, হলুদ বাহিনী দমন করা , ওভার লোডের বালুর ট্রাক ও ড্রাম ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া, রোডের মাঝে ইট-বালু রাখার নিষেধাজ্ঞা ইত্যাদি।
মেয়র পদে দায়িত্বে থাকা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুকতাদিরুল আহমেদ (DDLG) Student Association Kishoreganj (SAK) কে জানান,এখন থেকে আমরা সবাই মিলে নতুন এক পরিকল্পিত শহর গড়বো এবং এখন থেকে পৌরসভার সকল অনিয়মের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিবেন। সে যেই হোক সেই সাথে সকল সাধারণ শিক্ষার্থীদের নিয়েই তিনি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলবেন বলে Student Association Kishoreganj ( SAK) কে আশ্বাস দেন এবং একসাথে কাজ করার আহবান জানান।এতে (SAK) এর সাধারণ শিক্ষার্থীরা সম্মতি জানিয়েছে এবং একটি সুন্দর শহর গড়ার জন্য তারা একসাথে কাজ করার জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত