শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কাশিপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের উকিল মল্লিক(৫২) নামে এক ব্যক্তিকে চাঁদার দাবিতে হাতুড়ি চিহ্নিত সন্ত্রাসীরা হাতুড়ি পেটা করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তী করেছে।
এঘটনায় আহত উকিল মল্লিক শার্শা থানায় অভিযোগ দায়ের করেছেন। চাঁদার দিতে অপারগতা জানালে বৃহস্পতিবার(৩০ আগস্ট) রাতে শিকারপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা রড,হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর আতর্কিত আক্রমন করা বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের জালালের ছেলে জিয়া উদ্দীন, খামারপাড়া গ্রামের আইয়ুবের ছেলে রমজান ও সুলতানের ছেলে জলিল।
আহত ব্যক্তি জানান, তিনি উচিত কথা বলার লোক। তাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, পুরানো শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে শুনেছি। অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


