শনিবার, মার্চ ২১, ২০২৬

শার্শায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেট:

রাজু কামাল, শার্শা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় যশোরের শার্শায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

রবিবার শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সকালে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য আশরাফুল আলম বাবু, মনিরুল ইসলাম।

এ সময় শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ ইউনিয়ন ও বেনাপোল পৌর সভার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পরে প্রয়াত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকোসহ বিগত লড়াই সংগ্রামে খুন, গুম হওয়া নেতা কর্মীদের রুহের মাগফেরাত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত