কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় টাকার ছড়াছড়ি দেখা গেছে। ছড়িয়ে থাকা বান্ডিলে বান্ডিলে টাকার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্লাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবেকার সেটি জানা যায়নি।ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন। খাটের ওপর বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের অসংখ্য বান্ডিল পড়ে আছে বিছানায়। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন।এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্যগুলো দেখছেন।
ধারণা করা হয়, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দিত করতে বান্ডিলে বান্ডিলে টাকা ছড়িয়ে দেন সন্তানদের সামনে।
সাবেক রেল মন্ত্রী মজিবুল হকে বিচানা দূর্নীতে অর্জিত টাকায় ছড়াছড়ি
আপডেট:

