ফেনী জেলায় বন্যায় ক্ষতি গ্রস্তদের মাঝে ত্রান বিতরণ করে ফেনী জেলা বিএনপি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বালিগাঁও ও পাছগাঁছিয়া ইউনিয়ন গরীব অসহায়দের মাঝে ত্রান বিতরণ করে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার যুগ্ন আহবায়ক গাজী মানিক,যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। শেখ ফরিদ বাহার বলেন জনগনের পাশে বিএনপি সব সময় ছিলো, এর আগেও জেলা বিএনপির অনেক ত্রান বিতরণ করছে। হাজী মনিক বলেন অবহেলিত এই দুটি শহর তলির কাছাকাছি হওয়াতে এই দিকে নজর ছিলো কম তাই জেলা বিএনপির মনে করছে এই দিকে নজর দেওয়া প্রয়োজন তাই আজকের এই ত্রান বিতরণ। অসহায় এই মানুষের পাশে দাড়াতে পারা ভাগ্যের ব্যপার। এতে সংগঠনের বালিগাঁ ইউনিয়ন ও পাছগেঁছিয়া ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলো।

