রবিবার, মার্চ ২২, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী’ আলতাফকে আটক করেছে যৌথ বাহিনী

আপডেট:

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ‘শীর্ষ সন্ত্রাসী’ আলতাফকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি ‘ঠোঁটকাটা আলতাফ’ নামে পরিচিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসময় তার দুই সহযোগীকেও আটক করার হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালায় যৌথবাহিনী।যৌথ বাহিনী জানিয়েছে, সরকার পতনের পর উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন আলতাফ।অভিযান চলাকালে তার কাছে থাকা বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুরও উদ্ধার করা হয়েছে। এছাড়াও থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।
অভিযান চলাকালে তার কাছে থাকা বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুটি জার্মান শেফার্ড কুকুরও উদ্ধার করা হয়েছে। এছাড়াও থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত