রবিবার, মার্চ ২২, ২০২৬

কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ গ্রেফতার

আপডেট:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার মাসুদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়েরের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ছিলেন।তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, একটি খুনসহ ডাকাতি, ৩টি মাদক, একটি পুলিশ আক্রান্ত, ২টি অন্যান্যসহ মোট ২১টি মামলা রয়েছে।জানা যায়, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ। তিনি প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলতেন। কাদের মির্জার প্রশ্রয়ে তিনি এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত