ফেনী জেলা যুবদলের নেতা বেলাল পাটোয়ারী জানাজা অনুষ্ঠিত হয় তাকিয়া জামে মসজিদে।ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল পাটোয়ারী তার ব্যক্তি জীবন ও পারিবারিক জীবন নিয়ে কথা বলেন। জানাজায় ফেনী জেলা বিএনপি আহবায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ন আহবায়ক গাজী মানিক, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সহ বিএনপির অঙ্গ সংগঠন বিপুল নেতা কর্মী অংশ নেয়। যুগ্ম আহবায়ক গাজী মানিক বলেন তার মৃত্যুেতে দল একজন ত্যাগী নেতাকে হারালো। বেলাল ভাই ছিলেন নেতা কর্মীদের প্রতি নিবেদিত প্রান। গাজী মানিক তার রুহের মাগফেরাত কামনা করেন, তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন। আনোয়ার পাটোয়ারী বলেন তিনি একজন অবিভাবক হারিয়েছেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

