সোনাগাজীতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌরসভার কাউন্সিলার নুর নবী লিটনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। গতকাল বিকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সোনাগাজী পৌরসভার ৫ নং ওয়াড় কাউন্সিলর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটনের বিরুদ্ধে ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা ও সহিংসতা মামলায় গ্রফতার করা হয়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন্দ নুর নবী লিটনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

