সোমবার, মার্চ ২৩, ২০২৬

ডাকাতি করে দলিলপত্র নিয়ে গেছে মানিকগঞ্জে

আপডেট:

মানিকগঞ্জ জেলা দলিল লেখক কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দলিল লেখকের লকার ভেঙে গ্রাহকের গচ্ছিত অর্ধশতাধিক জমির দলিলাদি নিয়ে গেছে ডাকাতের দল। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী মোকসেদ আলী জানান, রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। তাকে (নিরাপত্তা কর্মী) মারধর করে জিম্মি করে রেখে দলিল লেখকদের গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায় ডাকাত দল।তিনি বলেন, ভবনের ভেতরে আমি দরজা বন্ধ অবস্থায় ছিলাম এ সময় বাহিরে লোহার গেটে শব্দ শুনতে পেয়ে বের হই। ততক্ষণে ডাকাতরা বাহিরের তালা ভেঙে আমাকে ঝাপটে ধরে। এ সময় তারা আমার কাছে থাকা একটি মোবাইল ও নগদ কিছু টাকা টাকা নিয়ে নেয়। পরে বারান্দায় থাকা দলিল লেখকদের আলমারি ভেঙে দলিলাদি নিয়ে চলে যায়। দলিল লেখক সমিতির সহ-সভাপতি বশির আহমেদ বাবু বলেন, এটা কোনো ডাকাতি না, এটা পরিকল্পিত চক্রান্ত।নিরাপত্তা কর্মীর গাফিলতি প্রকাশ করে সংগঠনটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, নতুন এই নিরাপত্তা কর্মী ছয় মাস ধরে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে দুইবার এ রকম ডাকাতির ঘটনা ঘটল। এ বিষয়ে জেলা সাব রেজিস্ট্রার শেখ মোহাম্মদ মছিউল ইসলাম বলেন, এটি একটি অনাকাক্সিক্ষত ঘটনা। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কিছু হয়ে থাকলে, সেবিষয়ে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বলেন, অভিযোগের প্রেক্ষিতে সিসি টিটির ফুটেজ বিশ্লেষণ করে আমরা তদন্ত করছি। আমাদের আইনগত ব্যবস্থা চলমান আছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত