সোমবার, মার্চ ২৩, ২০২৬

মুক্তিযোদ্ধাকে অসম্মানের প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ

আপডেট:

কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম সদরে অবস্থিত বিএনপির উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলের ব্যানারে লেখা ছিল ‘আবদুল হাই কানু, একজন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করার মাধ্যমে দেশের সব মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করা, স্বাধীন দেশের লাল-সবুজের পতাকাকে অসম্মানিত করা, মূলকথা দেশের ভূখণ্ডকে অসম্মানিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত