নুরপুর বড়বাড়ি পাঠাগার উদ্বোধন হয়ে গেলো। আমিনিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুফি আমানউল্লাহ (রাঃ) সাহেবর সপ্প বাস্তবায়নের জন্য তার নাতী দূলাল এই পাঠাগার প্রতিষ্ঠা জন্য অনেক আগে থেকে চেষ্টা করে আসছিলেন। তিনি বলেন এখন শিক্ষা ব্যবস্থায় ধর্মী জ্ঞান কম থাকায় ইসালামে মৌলিক বিষয় এলাকায় নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই পাঠাগার প্রতিষ্ঠার কারন বলে জানান। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আমিনুর রহমান মজুমদার খোকন বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলার যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদ আহমেদ ভুঞাঁ। সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার এসোসিয়েশনে সভাপতি বর্তমান নুরপুর বড়বাড়ি মসজিদের গিয়াসউদ্দিন দুলাল। ফুলগাজীনযুবদলের আহ্বায়ক বলেন সমাজ কল্যান অধিদপ্তরের মাধ্যমে এটিকে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করবে। তিনি সকলকে বই দিয়ে এগিয়ে আসার আহবান জানান। প্রধান অতিথি আনিমুর রহমান মজুমদার বলেন কোমলমতি শিশুদের ও শিক্ষা প্রসারের এই পাঠাগার ভুমিকা রাখবে। ইসলামি জ্ঞান আরোহনে ও বিজ্ঞান বিষয় নিয়ে পড়লে সু নাগরিক হিসাবে এই গ্রামের গড়ে উঠবে। তিনি সব বিষয় সহযোগী করবেন বলে জানান। এর পাঠাগারের সকল কার্যক্রম ও আনুষ্ঠান আয়োজনে জিয়া উদ্দিন ছিলেন। ইতালির দৈনিক সকালে কন্ঠের প্রতিনিধি বেলাল হোসেন ভুঞাঁ সব সময় সহযোগী করবেন বলে জানান।

