সোমবার, মার্চ ২৩, ২০২৬

ফেনীতে ইটভাটা উচ্ছেদ ও জরিমানা

আপডেট:

বৃহস্পতিবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।
সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন, বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পূর্যন্ত ফেনী সদর উপজেলা ও দাগনভূঞা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দাগনভূঞা উপজেলার তুলাতলি এলাকায় আরএলবি -১ ও -২ তে অভিযান চালায় এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ব্রিকফিল্ড ২ টি উচ্ছেদ করে। একই দিন সিরাজ ব্রিকফিল্ডে ছাড়পত্র না থাকা ও ফসলি জমির টপসয়েল কেটে মাটি সংগ্রহ করার অপরাধে ২০ লাখ ও দাগনভূঞা ব্রিকফিল্ডকে ১০ লাখ টাকা জরিমানা করে । এদিকে ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী এলাকায় শুক্কুর ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে ছাড়পত্র না থাকায় ফসলি জমির টপসয়েল কেটে মাটি সংগ্রহ করার অপরাধে ১০ লাখ, কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলায় অবস্থিত সোনাগাজী ব্রিকফিল্ডে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। গোবিন্দপুর এলাকায় তুষার ব্রিকফিল্ড উচ্ছেদে গিয়ে ছাড়পত্র না থাকায় ও টপসয়েল কেটে মাটি সংগ্রহ করার অপরাধের ৮ লাখ টাকা সহ ৫ টি ব্রিকফিল্ডে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ফেনী জেলা কার্যলয়ের উপ পরিচালক শওকত আরা কলি, সহকারী পরিচালক সিনিয়র কেমিস্ট তানবির হোসেন, পরিদর্শক শাওন শওকত, নমূনা সংগ্রহ কারী,জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, জেলা পুলিশের একটি টিম, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পল্লি বিদ্যুৎ সমিতির কর্মকতারা কর্মচারীরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানান, ফেনী জেলার বিভিন্ন উপজেলায় ১০৫ টি ইট ভাটা রয়েছে তার মধ্যে ২৫ টি ব্রিকফিল্ডের ছাড়পত্র রয়েছে।বাকী গুলো অবৈধ ভাবে ও মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করছে তাই বন ও পরিবেশ উপদেষ্টার মহদয়ের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় ফেনীর অবৈধভাবে ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ২ দিন ব্যাপি ফেনী সদর ও দাগনভূঞা উপজেলায় ৫ টি ব্রিকফিল্ডকে ৫৮ লাখ টাকা জরিমানা ও ২ টি ব্রিকফিল্ডকে উচ্ছেদ করে গুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায় ক্রমে সকল অবৈধ ব্রিকফিল্ডকে উচ্ছেদ করে গুড়িয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত