মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

কুমিল্লায় দেশি-বিদেশি বিপুল অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

আপডেট:

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিপুল অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে রোববার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।অভিযানে ২টি নাইন এমএম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুটের একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, রাম দা ও চাকু এবং ৯ রাউন্ড শটগানের বুলেট উদ্ধার করা হয়।অভিযানে গ্রেপ্তার হওয়ারা হলেন নগরীর ঝাউতলার মো. নাইমুল ইসলাম নাঈম, কালিয়াজুড়ির আবির হামিদ মাহি, ছোটরা ঈদগার সাজিদুল ইসলাম, ছোটরার সাব্বির হোসেন, মোহাম্মদ আলী, ঝাউতলার জাবেদুর রহমান, ধর্মসাগরের অভিজিৎ রায় সরকার, বুড়িচং উপজেলার সাদকপুরের আবুল খায়ের, কালিয়াজুড়ির রাকিব এবং নগরীর ধর্মসাগর পাড়ের অপু।গ্রেপ্তারদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত