আজ শুক্রবার বিকালে দি লিটল এনজেলস্ কিন্ডারগার্টেন স্কুলের মিলনায়তনে ফেনী পৌরসভার আওতাধীন ৩ ও ৭ নং ওয়ার্ডের গোডাউন কোয়ার্টার ও গাজী ক্রস রোডের সামাজিক সংগঠন জোনাকী জনপ্রত্যাশার উদ্যোগে এলাকার নানাবিধ সংকট ও সমস্যা সমাধানকল্পে এলাকাবাসীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এ এস এম নুরউদ্দীন বাবুলের সভাপতিত্বে, সদস্য সচিব মহিবুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জনাব গোলাম মোঃ বাতেন উপ সচিব, উপ পরিচালক স্থানীয় সরকার শাখা ও প্রশাসক, ফেনী পৌরসভা, জনাব সামসুজ্জামান, অফিসার ইন চার্জ, ফেনী মডেল থানা।আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ও ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের পরিচালক জনাব গোলাম ফারুক বাচ্চু,জোনাকী জনপ্রত্যাশার সদস্য ও ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব হারুন উর রশিদ, সংগঠনের পরিচালক জনাব ফজলুল কাদের চৌধুরী শামীম, সহ সদস্য সচিব জনাব আরিফুল ইসলাম সুমন।সমাজে বিশেষ অবদানের জন্য প্রবীন আইনজীবী গিয়াসউদ্দিন নান্নু ও দি লিটল এনজেলস্ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সুষমা নার্গিস কে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে ইফতার পরিবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
জোনাকী জনপ্রত্যাশা’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার
আপডেট:

