ফেনী কলেজ ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারি কলেজে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো সাবেক এবং বর্তমান ছাত্রদল নেতাদের ঈদ পূর্ণমিলনী।এতে ৯০ দশকের ছাত্রদল নেতারা ও বর্তমান ছাত্রদল নেতারা একত্রিত হয়ে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠে। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে প্রাক্তন নেতারা আন্দোলন সংগ্রামে ফেনী কলেজ চত্বর কে মাতিয়ে রেখেছিল তাদের মধ্যে ফেনী জেলার বিএনপি যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা বিএনপির অন্যতম নেতা চেম্বার এন্ড কমার্সের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফেনী জেলা বিএনপি আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক খুরশিদ আলম, বর্তমান ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে হাবিবুল্লা মানিক বলেন স্বৈরাচার বিরোধী আন্দোলন অনেক বার কারাবরণ করতে হয়েছে। ফেনী কলেজে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে আজকে আমি ফেনী জেলা বিএনপি র নেতা হয়ে উঠেছি। ফেনী কলেজ ছাত্রদলের রাজনীতি সব সময় ঝুঁকিপূর্ণ ছিলো। সবকিছু ছাড়িয়ে আমরা এখানে ছাত্রদলের কমিটি করে মিছিল করেছি। ফেনী জেলা বিএনপির অন্যতম নেতা ইকবাল হোসেন, বলেন জয়নাল হাজারী আমলে কলেজ ছাত্র দলের নেতা হিসেবে আমি যখন এসেছিলাম, তখন আমি শারীরিক আঘাতের স্বীকার হয়ে ছিলাম। দীর্ঘ ২৫ বছর পর কলেজ এসে আজ মুক্ত পরিবেশে ছাত্রদলের প্রাক্তন ও বর্তমানে ছাত্রদল নেতাদের সাথে মিলিত হয়ে আনন্দের হিল্লোল মনে। ফেনী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, বলেন এই কলেজে ছিল আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু। এখান থেকে আমরা ছাত্রদলের নেতা থেকে যুবদলের নেতা হয়েছি এখন জেলা বিএনপির নেতৃত্বে এসেছি। তিনি বর্তমান ছাত্রদল নেতাদেরকে বলেন এখান থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এতে সাবেক অনেক ছাত্রদল নেতা উপস্থিত থেকে বর্তমান ছাত্রদল নেতাদের সাথে গান, আড্ডায় মেতে উঠে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতারা। এতে সভাপতিত্ব করেন আব্দুল হালিম মানিক কলেজ ছাত্রদলে সভাপতি।

