ফেনীর সোনাগাজীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি সহ সোহাগ নামে একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় (১৫ এপ্রিল) উপজেলার চার মজলিশ ইউনিয়নের চরগোপাল গাও গ্রামের চেরু পন্ডিত বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি উদ্ধার করে সোনাগাজী থানা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সোনাগাজী মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম চর গোপাল গাও গ্রামের চেরু পন্ডিত বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে ইব্রাহিম খলিল সোহাগের বসত ঘরের শয়ন কক্ষ থেকে দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। সোহাগ চর গোপাল গাঁও গ্রামের চেরু পন্ডিত বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে। গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন্দ
সোনাগাজীতে অস্ত্রসহ সহ মাদক কারবারি গ্রেফতার
আপডেট:

