শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ফুলগাজীতে প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক ব্যক্তি ও বাস মালিক সমিতির সাথে বৈঠক

আপডেট:

সাইফুল ইসলাম, ফুলগাজী (ফেনী) প্রতিনিধিঃ
ফুলগাজীতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও বাস মালিক সমিতির সদস্যদের সাথে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ মে) সন্ধ্যায় থানা কম্পাউন্ডের কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠন, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মিলিতভাবে সবাই দুর্ঘটনা রোধে দক্ষ ড্রাইভার, ফিটনেসবিহীন গাড়ির প্রতি গুরুত্ব আরোপ করেন। এছাড়াও ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স এবং যেনতেন চালকের হাতে গাড়ি বুঝিয়ে না দেওয়ার আহবান জানান। বাসের গুনগতমান বৃদ্ধি করার প্রতিও জোর দাবি করেন উপস্থিত সকলেই।
বাস মালিক সমিতির লাইনম্যান সম্পাদক ইউছুফ ভূঞা অভিযোগ করেন, সরকারকে টেক্স দিলে গাড়ির ফিটনেস পাওয়া যায় নতুবা সরকার গাড়িটিকে ফিটনেসবিহীন করে দেয়। বর্তমানে সিএনজি অটোরিকশার কারনে সাধারন মানুষ বাসে চড়ার অভ্যাস কমে যাওয়ায় এই রোড়ে বাস মালিকদের প্রতিবছরই লস দিতে হচ্ছে।ফুলগাজী থানার উপ-পরিদর্শক নুরুল করিম’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রুসুল মজুমদার গোলাপ, পরশুরাম উপজেলা ছাত্র প্রতিনিধি, আব্দুল কাদের মিনার, বাজার ব্যবসায়ীর আহবায়ক মোঃ সহিদুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি এম গোফরান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইউছুফ, সদস্য সচিব আবদুল আলিম বাবু, ছাত্র প্রতিনিধি ওমর ফারুক রাজু প্রমুখ। এছাড়াও সাংবাদিকদের মধ্যে উপস্তিত ছিলেন, কবির আহাম্মদ নাছির, সাহেদ হোসেন, সাইফুল ইসলাম, রাহাত চৌধুরী,জহিরুল ইসলাম রাজু।

তথ্য সুত্র :দৈনিক নয়াপয়গাম

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত