সারাদেশ আজ বৃহস্পতিবার বিশ্ব রেড় ক্রস ও রেড় ক্রিসেন্ট পালিত হয়েছে। ফেনী জেলা রেড় ক্রস ও রেড় ক্রিসেন্ট সোসাইটি দিবসটি পালন করে।৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস- ২০২৫ ও মহামতী জীন্ হেনরী ডুনান্ট এর ১৯৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আজ ৮ই মে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি এ্যাড. পার্থ পাল চৌধুরীর সভাপতিত্বে ও উপ-যুব প্রধান (১) আব্দুল হালিম জুলহাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও ফেনী রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ পরিচালক (উপ সচিব) স্থানীয় সরকার ও পৌর প্রশাসক, ফেনী জনাব গোলাম মো: বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা, ইউনিট কার্যকরী কমিটির সদস্য জনাব আ.ন.ম আব্দুর রহিম, জনাব একরামুল হক ভূঁইয়া, জনাব কামরুল জামান মজুমদার, জনাব কামরুল ইসলাম চৌধুরী, সহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা জনাব মো: আব্দুল মান্নান, আজীবন সদস্যবৃন্দ, সিনিয়র স্বেচ্ছাসেবকবৃন্দ, যুব প্রধান শামসুল আরেফিন, উপ যুব প্রধান (২) আব্দুল্লাহ আল মাহাবুব ভূঁইয়া, যুব কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, যুব স্বেচ্ছাসেবকবৃন্দ, স্কুল/কলেজ/মাদ্রাসার যুব সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এবারের প্রতিপাদ্য বিষয়ঃ ‘On the Side Of Humanity’
ফেনী জেলায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস- ২০২৫ পালিত
আপডেট:

