শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

আরাকান আর্মির গুলিতে ২ বাংলাদেশি আহত, নিয়ে গেছে ৩ জনকে

আপডেট:

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর পৃথক দু’টি স্থানে একই সময় গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে সাবরাংস্থ নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে লেদাস্থ নাফনদী থেকে ধরে নিয়ে গেছে ৩ বাংলাদেশিকে।তবে কক্সবাজার সদর হাসপাতালে রাত ৮টা পর্যন্ত এমন কোন আহতরা আসেননি। অপরদিকে সোমবার দুপুরে লেদা সংলগ্ন নাফনদী থেকে ৩ জনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।তিনি জানান, যে ৩ জনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফনদী নেমেছেন নিশ্চিত হতে পারেননি। তবে স্থানীয়রা জানিয়ে নাফনদীতে ৩ জন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবিহিত করেছেন তিনি।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ৩ জনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টিও শুনেছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, লেদার ঘটনাটি শুনেছি। তবে তারা কি জেলে নাকি মাদক কারবারি পরিষ্কার না। কারণ ওই এলাকা দিয়ে প্রচুর পরিমাণে মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তারা কি মাদক আনতে মিয়ানমারে গিয়েছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। ওই ৩ জনকে ফেরত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।তবে গুলিবিদ্ধ ২ জনের বিষয়ের বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত