শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ২ জন গ্রেফতার

আপডেট:

গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক রকি হোসেনসহ কয়েকজন সিনিয়র সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে আহত রকি হোসেন বাদি হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এদিকে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে ক্লাবের সম্পাদক সাধারণ শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু।বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মো. মুজিবুর রহমান ও মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহসভাপতি রেজাউল করিম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, রুহুল আমীন সজীব, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত আলী, সাংবাদিক নজরুল ইসলাম আজহার, মাহসুদা সিকদার, মঞ্জুরুল করিম প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তি নয়, এটি গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কোনোভাবেই এই বর্বরতা মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং পেশাগত দায়িত্ব পালনে কেউ গাজীপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা,
গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক রকি হোসেনসহ কয়েকজন সিনিয়র সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে আহত রকি হোসেন বাদি হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।এদিকে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে ক্লাবের সম্পাদক সাধারণ শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু
বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মো. মুজিবুর রহমান ও মাজহারুল ইসলাম মাসুম, সিনিয়র সহ-সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহসভাপতি রেজাউল করিম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, রুহুল আমীন সজীব, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত আলী, সাংবাদিক নজরুল ইসলাম আজহার, মাহসুদা সিকদার, মঞ্জুরুল করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কেবল ব্যক্তি নয়, এটি গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কোনোভাবেই এই বর্বরতা মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং পেশাগত দায়িত্ব পালনে কেউ যাতে বাধা না দেয়, তা সরকারকেই নিশ্চিত করতে হবে।গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি ফরিদ শেখ এবং ৩ নম্বর আসামি আসফি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কাপাসিয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএনপির হাই কমান্ড দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। রবিবার দুপুরে তিনি গাজীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে মতবিনিময়কালে এ কথা জানান।তিনি বলেন, কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে যে আচরন করা হয়েছে তা খুবই দুঃখজনক। ব্যক্তির অপকর্মের দায় দল নিবে না। কারণ বিএনপি সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। এ সময় প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত শনিবার গাজীপুরের কাপাসিয়ায় চাঁদপুরে উপজেলা বিএনপির একাংশ মত বিনিময় সভায় হামলা চালায় অপর এক পক্ষ। এ সময় পেশাগত দায়িত্ব পালনের সময় হামলাকারীরা যমুনা টিভির চিত্র সাংবাদিক রকি হোসেনকে (২৭) বেধড়ক পিটিুনি দেয়। তাকে রক্ষা করতে গেলে কয়েকজন সিনিয়র সাবাদিককেও বেদম মারধোর করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ ও দলীয় নেতাকর্মীসহ ১০জন আহত হন। গুরুতর আহত রকি হোসেনকে ঢাকার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত