শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ফেনীতে ভুমি মেলার উদ্বোধন ও র‍্যালি

আপডেট:

ফেনীতে ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম,বিশেষ অতিথি ফেনী পৌরসভার প্রশাসক ডিডি এলজিআরডি উপ সচিব গোলাম মো. বাতেন । এর আগে জেলা প্রশাসক, পৌরসভা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি ফেনী ভুমি অফিস রাজবাড়ি এলাকা থেকে শুরু হয়ে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার প্রশাসন বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।ফেনী জেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা বা প্রশ্নের সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরাসরি সেবা দেবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক এর সভাপতিত্বে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সাইফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মো:বাতেন,উপপরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক,ফেনী পৌরসভা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো:ইসমাইল,আরিফুল ইসলাম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার,ফেনী সদর সার্কেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার জানান, মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার তাৎক্ষণিক সমাধান দেওয়া হচ্ছে। একই ছাদের নিচে নামজারি, খাজনা পরিশোধ, দলিল সংক্রান্ত পরামর্শ এবং সেটেলমেন্ট সংক্রান্ত সেবা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত