শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

কক্সবাজারের টেকনাফে এক লাখ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেট:

টেকনাফে বিজিবি চেকপোস্টে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. ইকরাম (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।আটক মো. ইকরাম টেকনাফের হ্নীলার মো. রবিউল হোছেনের ছেলে।উখিয়ায় ৬৪ ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয় টি নিশ্চিত করে জানান, আজ ভোরে টেকনাফের হোইক্যং বিওপির বিশেষ টহলদল উখিয়া থেকে টেকনাফগামী একটি সন্দেহজনক মোটরসাইকেল চেকপোস্টে থামানোর চেষ্টা করে। মোটরসাইকেল আরোহী থামানোর পরিবর্তে দ্রূত স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো. ইকরাম পড়ে যায়। পরে তার কাধে রক্ষিত ব্যাগ তল্লাশি করে এক লাখ পিস বর্মিজ ইয়াবা উদ্ধার করে।তিনি আরও বলেন, আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেল নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত