আয়োজনে পরিবেশন করা হয় বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য সামগ্রী, যেখানে স্থান করে নিয়েছে এশিয়া সহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারও। প্রায় এক যুগ ধরে এ আয়োজনের মধ্য দিয়ে অন্যান্য জাতির তৈরি হয়েছে মেলবন্ধন। অন্যদিকে এমন আয়োজনের মধ্য দিয়ে স্কুলটি যেন বহুজাতিক সংস্কৃতির একটি ছোট পৃথিবী।বাংলাদেশী স্বাদ বিদেশিদের মাঝে ছড়িয়ে দিতে পেরে আনন্দিত বাংলাদেশী আয়োজক সহযোগি ধুমকেতু সোস্যাল অর্গেনাইজেশন, মহিলা সংস্থা ইতালি সহ অন্যান্যরা।টেস্ট দা ওয়ার্ল্ড ইতোমধ্যে সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের সাথে বাংলাদেশি খাবারের স্বাদ নেওয়ার সুযোগ পাচ্ছেন স্থানীয় বিভিন্ন দেশের নাগরিকরা।

