মোক্তার হোসেন কয়রা,খুলনা
কয়রায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে”মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত জাপান” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা ১১টায় কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের খাঁন সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ আব্দুল অহিদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পাইকগাছা,ভাগবাহ এইচ, বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী গাইন ,মাওঃ আশরাফুল আলম, মোঃ আঃ রউফ, চান্নিচক কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাজিব কান্তি বাছাড়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিনমিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশাররফ হোসেন,বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ একেএম আজহারুল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷ । সভায় বক্তারা মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । বিশেষ করে, জাপানে অভিবাসনের ক্ষেত্রে নিরাপদ ও বৈধ পন্থা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন জাপান শীর্ষক মতবিনিময়
আপডেট:

