শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

নিখোঁজের পর রবিনের লাশ ডোবা থেকে উদ্ধার

আপডেট:

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের পল্লী চিকিৎসক ওমর ফারুকের ছেলে রবিন গতকাল বুধবার সকালে নিখোঁজ হয়। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফেনী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা। সকালে বাড়ির পাশে ডোবার মধ্যে তার লাশ দেখতে পায়। রবিন চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। ঈদ উদযাপনের জন্য সে ছুটিতে বাড়িতে বেড়াতে আসে। শিশুটির পিতা ওমর ফারুক জানিয়েছে এটি নিশ্চিত হত্যাকাণ্ড সে তার নিহত সন্তানের লাশ ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা এবং প্রকৃত দোষীর শাস্তি দাবী করেছে। ছেলেটির মুখে ফেনা ও রক্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ডোবার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। উল্লেখ্য বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে একটি সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। ইতিমধ্যে ফেনী মডেল থানায় ছেলের বাবা জিডি করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত