শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ফেনীতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ একজন কে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট:

তারিখ দুপুর আনুমানিক ১৩:৩০ ঘটিকার সময় ৯৯৯ মারফতে এসআই গোলাম কিবরিয়া সংবাদ পান যে ফেনী সদর থানাধীন ০১ নং শর্শদী ইউপি ০৫ নং ওয়ার্ডস্থ মধ্যম ফতেপুর খন্দকার মার্কেটের পিছনে আবুল হোসেনের খালি জায়গায় স্থানীয় লোকজন ০১ জন লোককে একটি পিস্তল (আাগ্নেয়াস্ত্র) সহ আটক করিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধৃত আসামী আব্দুর রহিম প্রঃ রোমান প্রঃ রুমন (৪৫), পিতা-আব্দুল গনি, মাতা-সাফিয়া বেগম , গ্রাম-জাহানপুর (সৈয়দ আলী হাজী বাড়ি), থানা-ফেনী সদর, জেলা-ফেনীকে হেফজতে নেয় এবং সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দখল হতে ০১(এক) টি লোহার তৈরী পিস্তল (আগ্নেয়াস্ত্র), যাহার বাটসহ দৈর্ঘ্য ১৮ সে.মি এবং প্রস্থ বাটের দিকে ১১ সে.মি, পুরাতন মরিচা ধরা, যাহার বডিতে কালো এবং সিলভার রং দেয়া, পিস্তলের ট্রিগার ও ফায়ারিং পিন সচল এবং ম্যাগজিন সংযুক্ত রহিয়াছে, ম্যাগজিন হতে স্প্রিংয়ের অংশ বাহির দিকে বের করা অবস্থায় পাইয়া এসআই গোলাম কিবরিয়া জব্দ করেন। আসামীকে ধৃতকালে স্থানীয় লোকজন তাকে কিছু প্রহর করিলে আসামীকে সদর হাসপাতাল ফেনী হতে চিকিৎসা দেওয়া হয়। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামী এলাকায় একজন চিহিৃত মাদক কারবারী। । মূলত মাদক ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে মর্মে এলাকায় জনশ্রুতি আছে। ধৃত আসামীর বর্নিত আসামীর সিডিএমএস-এ পিসি/পিআর তাহার বিরুদ্ধে যাচাই করিয়া নিন্ম বর্নিত মামলা সমূহ পাওয়া যায়,তার বিরুদ্ধে মাদক মামলা ও অনেক মামলা রয়েছে বলে পুলিশ সুত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত