সংবাদ বিজ্ঞপ্তি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনী ও বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে ৩২৮১ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
১৬ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়য়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে ১২ জন ডিএনসি সদস্য ও মহিপাল আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট মাসরুর স্পন্দন এর নেতৃত্বে ২০ জন সেনা সদস্যের সমন্বয়ে গঠিত রেইডিং টিম ফেনী পৌরসভাধীন মধ্যম রামপুরে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মো. আইয়ুব (৪০) কে তার নিজ দখলীয় বসত ঘর হতে ৩১৭১ পিস ইয়াবা ও ওমর ফারুক প্রকাশ শাহীন (২৯) নামীয় অপর একজনকে তার বসত ঘর হতে ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রয় লব্দ ২৮১৫০ টাকাসহ ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়। আটককৃত মোঃ আইয়ুব (৪০) এর পিতা-মৃত আব্দুস সোবাহান এবং তার ঠিকানা নাছির উদ্দিন ভুইয়া বাড়ি, ১৬নং ওয়ার্ড, সাং-মধ্যম রামপুর, ফেনী পৌরসভা, থানা ও জেলা-ফেনী। এবং ২য় জন ওমর ফারুক প্রকাশ শাহীন (২৯), পিতা-মোঃ আবুল বশর, নাছির উদ্দিন ভুইয়া, ১৬নং ওয়ার্ড, ফেনী পৌরসভা, সাং-মধ্যম রামপুর, থানা ও জেলা-ফেনী। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের আসামী করে ফেনী মডেল থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনীর রামপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ২ জন আটক
আপডেট:

