শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

ফেনী সেন্ট্রাল হাই স্কুলের পরিচ্ছন্নকর্মী বাবু সন্তোষ লালের রাজকীয় বিদায়

আপডেট:

ফেনী জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সেন্ট্রাল হাই স্কুলের দীর্ঘদিনের একজন পরিচ্ছন্নকর্মী বাবু সন্তোষ লাল। সেন্ট্রালিয়ান পরিবারের সবচেয়ে পুরাতন (চতুর্থ শ্রেণীর) কর্মচারী হলেও কেউ কর্মচারী হিসেবে কখনো দেখেনি। প্রথমে মা সুন্দরী রাণী স্কুলে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন পরে বিয়ের পর বাবা কানু লালও স্কুলে পরিচ্ছন্নতার কাজ নেন। ধারাবাহিকভাবে প্রায় ৫০ বছর এর বেশি ধরে কর্মচারী হলেও ১৯৭৩ সাল থেকে ৯/১০ বছর বয়সী শান্ত মেজাজের শিশু সন্তোষ’ বাবা-মায়ের সাথে স্কুলে আসেন এবং কাজে যোগ দেন। সন্তোষ বাবু এর ৩ টি মেয়ে, শহরের উত্তরে সুলতানপুরে তাদের বসবাস।সন্তোষ বাবু এর হার্টে সমস্যা, ডায়বেটিস এবং পায়ে ইনফেকশন জনিত রোগে আক্রান্ত, স্কুলের পরিধি বাড়ার কারণে অসুস্থ সন্তোষ বাবু এর পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না। শিক্ষক মন্ডলী ও সাবেক- বর্তমান সেন্ট্রালিয়ানদের সহযোগিতা প্রায় ১ লক্ষ ৭৪ হাজার টাকা’ উপহার সামগ্রী সহ তার বিদায় উপলক্ষে রাজকীয় সংবর্ধনা শেষে ফুলের গাড়িতে করে স্কুল থেকে বিদায় জানালেন।।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত