বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

সাংবাদিকদের ফোন ছিনতাই পুলিশের দায়িত্বে গাফিলতি ৪ জন ক্লোজড

আপডেট:

রাজধানীর মোহাম্মদপুর থানা কাছ থেকে আহমাদ ওয়াদুদ নামের এক সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে গাফিলতির থানাটির ৪ জন সদস্যকে ক্লোজড বা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ওই সাংবাদিকের ছিনতাই মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়।ফেসবুক পোস্টে বাংলাদেশ পুলিশ জানায়, ‘আহমাদ ওয়াদুদের ফেসবুক স্ট্যাটাস ‘‘মোহাম্মদপুর থানা পুলিশের সাথে এক ঘণ্টা’’ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভিকটিমের ফেসবুক স্ট্যাটাসে বর্ণিত অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট ৪ জন পুলিশ সদস্য (এসআই জসিম, এসআই আনারুল, কনস্টেবল নুরুন্নবী ও কনস্টেবল মাজেদুল ইসলাম)-কে ইতোমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে উপকমিশনার অফিসে সংযুক্ত করা হয়েছে।এতে বলা হয়, ‘পুলিশ সদস্যের অসদাচরনের জন্য বাংলাদেশ পুলিশ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। উল্লেখ্য, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে এবং তিনজন আসামি গ্রেপ্তার করা হয়েছে।’প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা থেকে মাত্র ৩ মিনিটের হাঁটা দূরত্বে আহমাদ ওয়াদুদ নামের ওই সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয় ছিনতাইকারীরা। পরে পাঁচ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর থানায় গিয়ে বিষয়টি দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। তবে পুলিশ সদস্যরা দায়িত্বে অবহেলা করেছেন বলে দাবি করেন আহমাদ ওয়াদুদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত