বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

বৃষ্টিতে ডুবল নোয়াখালী শহর, দুর্ভোগ চরমে

আপডেট:

বিশেষ প্রতিনিধি
ওমর শরীফ ফরহাদ
মৌসুমি বায়ুর প্রভাবে টানা তিন ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে নোয়াখালী শহর আবারও পানিতে ডুবে গেছে। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমন বৃষ্টিপাতে ডুবেছে নোয়াখালীর জেলার প্রধান সড়কের বিভিন্ন অংশসহ শহর ও অলিগলির রাস্তাঘাট। এমনকি অনেক ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়িও পানিতে ডুবেছে। সরেজমিন দেখা গেছে, ধীর গতিতে পানি নামার কারণে সড়কের পাশাপশি রাস্তাঘাট ও কিছু বাসাবাড়ি, জেলা শহরের সরকারি, আধাসরকারি অফিস, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারেও পানি উঠে গেছে। এতে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন জলাদ্ধতায় নোয়াখালী পৌরবাসীসহ নিম্নাঞ্চলের সাধারণ মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে।
বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা গৃহবধু জানান, খাল দখলে কারনে গত ২০ দিন ধরে জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন, হাজীপুর ইউনিয়ন, দুর্গাপুর ইউনিয়ন ও নরোত্তমপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের সড়কসহ বাড়ির আঙিনায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি রয়েছে। এতে স্থানীয় লোকজন বাধ্য হয়ে নৌকায় যাতায়েত করছে।অপরদিকে, টানা বর্ষণে নতুন করে জেলা শহর মাইজদীর স্টেডিয়াম এলাকা, ইসলামিয়া রোড, টাউন হল মোড় রোড, পৌর বাজার সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থার অভাব এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় শহরবাসীর এ দুর্ভোগ। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে আরও ৩-৪ দিন থেমে থেমে ভারী বৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত