ফেনীর মহিপালে গত বছর ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কলেজ শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ফেনী সদর আমলি আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হয়। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম হাজারী, ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীসহ ২২১ আসামিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে এ হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও নিজাম হাজারীর নাম রয়েছে।
এদিন দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান।
মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলার শেখ হাসিনা, ওবায়দুল কাদের, নিজাম হাজারী সহ ২২১অভিযোগপত্র দাখিল
আপডেট:

